পঞ্চগড়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি-নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে দৃপ্ত শপথে পঞ্চগড়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাজের বিভিন্ন স্তরের নারীদের নিয়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পঞ্চগয় এরিয়া অফিস। শতকোটি রুখে দাড়াও, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিপাদ্যে উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং রিকের পক্ষে পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, পঞ্চগড় শাখা ম্যানেজার জিয়াউল হক প্রমূখ উপস্থিত ছিলেন। #











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































